Get PR In Australia Without IELTS 2023
ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বা IELTS ছাড়া অস্ট্রেলিয়াতে আসার আদেও কোনো সুযোগ আছে কি??
এ ধরণের প্রশ্ন আমরা যারা অস্ট্রেলিয়াতে যেতে অভিবাসন প্রত্যাশী রয়েছি,তারা নিয়মিত'ই করে থাকি। আসলে আমাদের প্রথমেই বুঝতে হবে অস্ট্রেলিয়া একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজের রাষ্ট্র এবং অস্ট্রেলিয়াতে আসার জন্য সে দেশের ভিসা পেতে, দেশটির ইমিগ্রেশন বিভাগের বিভিন্ন প্রধান শর্তের গুলোর মধ্যে অন্যতম একটি শর্ত হলঃ Proficiency in English বা ইংরেজি তে দক্ষতা।
তো অস্ট্রেলিয়াতে আসার জন্য সে দেশের ইমিগ্রেশন বিভাগ যেখানে বলছে অস্ট্রেলিয়াতে মাইগ্রেশন করতে প্রধান শর্ত গুলোর মধ্যে অন্যতম শর্ত হল ইংরেজিতে দক্ষতা বা IELTS প্রয়োজন সেখানে, এই নিবন্ধনের প্রথমে'ই বলা হয়েছে IELTS ছাড়াই অস্ট্রেলিয়ার ভিসার কথা! তাও আবার যেই সেই ভিসা নয় স্থায়ী বা PR ভিসা। আসলে কি আছে নাকি এমন ??অস্ট্রেলিয়াতে IELTS ছাড়াই PR পাওয়ার সুযোগ?? না কি মিথ্যা বলছি !!
প্রিয় পাঠক, অস্ট্রেলিয়াতে আসতে IELTS ছাড়াই PR পাওয়ার সুযোগ আছে কিনা সে ব্যাপারে জানতে আমাদের সর্বপ্রথম অস্ট্রেলিয়া ইমিগ্রেশন বিভাগের দুইটি তথ্যের উপর স্পষ্ট ধারণা থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে অস্ট্রেলিয়াতে আসতে IELTS ছাড়াই PR পাওয়ার সরাসরি কোনো সুযোগ নেই!
তবে আসা হারাবার কিছু নেই, IELTS ছাড়াই অস্ট্রেলিয়াতে আসতে আমাদের একটু ভিন্ন ভাবে চিন্তা করতে হবে। আর এই ভিন্ন ভাবে চিন্তা করতেই আমাদের জানতে হবে অস্ট্রেলিয়া ইমিগ্রেশন সংক্রান্ত দুটি তথ্য, এর মধ্যে একটি হলো: অস্ট্রেলিয়া ইমিগ্রেশন আসলে IELTS ছাড়া আর কি কি পরীক্ষার উপর ডিপেন্ড করে ভিসা প্রসেস করে থাকে এবং দ্বিতীয় টি হলো: IELTS ছাড়াই PR পাওয়ার জন্য অস্ট্রেলিয়া ইমিগ্রেশনের আর কি কি ভিসা রয়েছে! যেই ভিসা আমরা IELTS ছাড়াই সহজে পেতে পারি।
তো আমরা প্রথমেই আলোচনা করবো IELTS ছাড়াই PR পাওয়ার জন্য অস্ট্রেলিয়া ইমিগ্রেশনের অন্যান যে সকল ভিসা রয়েছে, সে গুলোর ব্যাপারে। আর IELTS ছাড়াই অস্ট্রেলিয়ার PR পাওয়ার জন্য প্রধান একটি ভিসা হলো: স্পাউস ভিসা। এই ভিসা পেতে আপনার Spouse অর্থাৎ স্বামী বা স্ত্রী যদি এর' ই মধ্যে অস্ট্রেলিয়ার PR পেয়ে থাকেন তাহলে আপনার জন্য proficiency in English test এর প্রয়োজন হবে না। IELTS ছাড়াই অস্ট্রেলিয়ার PR পাওয়ার জন্য দ্বিতীয় আর একটি ভিসা হলো: Dependent Children ভিসা! আপনি যদি already অস্ট্রেলিয়ার PR পেয়ে থাকেন এবং আপনার ১৮ বছরে কম বয়েসের বাচ্চাদের অস্ট্রেলিয়া নিতে চান তাহলে সেক্ষেত্রে IELTS ছাড়াই তারা অস্ট্রেলিয়ার PR পাবে। এ ছাড়াও proficiency in English test ছাড়াই অস্ট্রেলিয়ার PR পাওয়ার জন্য সব থেকে ভালো ও সহজ একটি ভিসা হলো: Sponsored Visa! যদি একজন অস্ট্রেলিয়ান নাগরিক বা স্থায়ী বাসিন্দা আপনাকে তাদের পরিবারের সদস্য হিসাবে স্পনসর করেন, তাহলে আপনাকে আর ইংরেজি তে আপনার দক্ষতা প্রমাণ করতে হবে না।
তো পাঠক বন্ধু, এখন আপনি বলতে পারেন আপনার তো পরিচিত কেউ নেই যে কিনা অস্ট্রেলিয়ান নাগরিক বা স্থায়ী বাসিন্দা। আসলে সেক্ষেত্রে অস্ট্রেলিয়ান কোম্পানিও কিন্তু স্পনসর ভিসা দিয়ে থাকে এবং অস্ট্রেলিয়ার কিছু জব রয়েছে যেই জব গুলোর জন্য কোনো ভাষাগত দক্ষতার প্রমাণ এমন কি কর্ম দক্ষতারও প্রয়োজন পড়ে নাহ। আর অস্ট্রেলিয়ান জবে নিজেই কিভাবে আবেদন করবেন সে ব্যাপারে জানতে দেখতে পারেন "প্রবাসী জনপদ" এর YouTube চ্যানেলে থাকা ভিডিও নিজেই করুন অস্ট্রেলিয়া জব আবেদন এই ভিডিওটি।

0 Comments