কানাডা আসতে গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম প্রোগ্রাম!!
গ্লোবাল ট্যালেন্ট স্ট্রীম, কানাডিয়ান নিয়োগকর্তাদের বিদেশী প্রযুক্তিগত প্রতিভাবান ব্যাক্তিদের, যারা কিনা ক্যানাডা অভিবাসন প্রত্যাশী তাদের কে নিয়োগ করতে সাহায্য করে।
আর এই গ্লোবাল ট্যালেন্ট স্ট্রীম মূলত Temporary Foreign Worker Program বা (TFWP) প্রোগ্রামেরই অংশ, যার উদ্দেশ্যে হল যখন দেশটিতে কোন নির্দিষ্ট সেক্টরে দক্ষকর্মীর ঘাটতি দেখা দেয় এবং উক্ত শুন্য পদ পূরণের জন্য কানাডিয়ান স্থায়ী কোনো দক্ষকর্মী পাওয়া যায় না, তখন কানাডার বাহিরের দেশ হতে ঐ সেক্টরে জন্য দক্ষকর্মী নিয়োগ করা।
তো প্রিয় পাঠাক, আমরা এই নিবন্ধনে জানতে চলেছি কানাডা আসতে গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম কি সে সম্পর্কে বিস্তারিত।
গ্লোবাল ট্যালেন্ট স্ট্রীম কানাডার প্রযুক্তিগত কোম্পানি গুলোকে সারা বিশ্ব থেকে বাচাইকৃত অত্যন্ত দক্ষ ও প্রযুক্তিগত প্রতিভাবান ব্যাক্তিদের নিয়োগ করতে সহায়তা করে। এই স্ট্রীমটি এমন ভাবে কোম্পানি গুলোর জন্য ডিজাইন করা যাতে করে একজন নির্বাচিত ব্যক্তিকে Employment and Social Development Canada বা (ESDC) রেফার করতে পারে এবং এতে করে দেশটিতে দক্ষ বিদেশী নাগরিকদের প্রবেশ নিশ্চিত হয়।
গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিমটি মূলত দুইটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। প্রথমত, নিয়োগকর্তারা একটি লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট বা (LMIA) আবেদন জমা দেন। যেই LMIA প্রমান করে যে যদি নিয়োগকর্তা বিদেশী নাগরিককে নিয়োগ দেন তাহলে কানাডিয়ান শ্রমবাজারে একটি ইতিবাচক বা নিরপেক্ষ প্রভাব পড়বে। অর্থাৎ নিয়োগকর্তা যে বিদেশি কর্মী নিয়োগ দিতে চায়ছেন তাতে ক্যানাডা সামগ্রিক ভাবে লাভবান হবেন বা এর ফলে দেশটির উপর কোন প্রকার ক্ষতিকর প্রভাব পড়বে না। আর নিয়োগকর্তা কতৃক এই LMIA জমা দেওয়ার পর ক্যানাডা ESDC মাত্র10 কার্যদিবসের মধ্যে গ্লোবাল ট্যালেন্ট স্ট্রীম অ্যাপ্লিকেশন প্রক্রিয়া করে থাকে। এরপর আবেদনটি প্রক্রিয়া হয়ে গেলে, বিদেশী কর্মীরা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন।
গ্লোবাল ট্যালেন্ট স্ট্রীম আবার দুই ক্যাটাগরির হয়ে থাকে ক্যাটাগরি "এ" এবং ক্যাটাগরি "বি"
ক্যাটাগরি "এ" এর ক্ষেত্রে একটি বিষেশ পেশায় দক্ষ এমন কর্মীকে যিনি কিনা পূর্বে থেকেই মনোনীত হয়েছেন তাকে ক্যানাডা ESDC বা Employment and Social Development Canada কতৃক রেফার করা হয়। আর ক্যাটাগরি "বি" এর ক্ষেত্রে নির্দিষ্ট কিছু প্রতিভাযুক্ত পেশায় নিয়োগকর্তা দক্ষ বিদেশী কর্মী নিয়োগ করতে চান এই মর্মে ক্যানাডা ESDC বরাবর আবেদনের মাধ্যমে কর্মী নিয়োগের অনুমতি নিতে হয়।
গ্লোবাল ট্যালেন্ট স্ট্রীম এর মাধ্যমে কানাডা কর্মী নিয়োগ দিতে, ক্যাটাগরি "এ" এবং ক্যাটাগরি "বি" উভয় ক্ষেত্রেই নিয়োগকর্তাদের নিশ্চিত করতে হয় যে এই স্ট্রীম এর মাধ্যমে কর্মী নিয়োগ দিলে কানাডা শ্রমবাজার স্থায়ী ভাবে লাভবান হবে বা ইতিবাচক প্রভাব ফেলবে।
অর্থাৎ প্রিয় পাঠক, গ্লোবাল ট্যালেন্ট স্ট্রীমটি যেমন কানাডিয়ান নিয়োগকারীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে থাকে ঠিক তেমনি একজন কানাডা অভিবাসী প্রত্যাশীকে তার ব্যাক্তিগত প্রযুক্তি দক্ষতার উপর ভিত্তি করে সঠিক পেশায় নিয়োগ করে থাকে, এমনকি পরবর্তীতে স্থায়ীভাবে বসবাসের ও সুযোগ দিয়ে থাকে। তবে আপনি যদি গ্লোবাল ট্যালেন্ট স্ট্রীম প্রোগ্রামের মাধ্যমে কানাডা আসতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি নির্দিষ্ট টেকনোলজি বা প্রযুক্তির উপর দক্ষ হতে হবে। একই সাথে কখন কোন প্রযুক্তি পেশায় কানাডা কর্মী নিচ্ছে তা জানতে মাঝে মাঝে ভিজিট করতে পারেন কানাডা IRCC এর ওয়েব সাইট।
প্রিয় পাঠক বন্ধু, ইমিগ্রেশন সংক্রান্ত আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করে অথবা ফলো করে যুক্ত থাকতে পারেন “প্রবাসী জনপদ“ এর ফেসবুক পেইজ অথবা ইউটিউব চ্যানেলের সাথে।

0 Comments