আর্মেনিয়ার একটি জনপ্রিয় জেলা নাম ‘বাংলাদেশ’!!
পাহাড় পর্বতে ঘেরা অনিন্দ্য সুন্দর একটি দেশ আর্মেনিয়া। তবে সেখানকার একটি জেলার নাম শুনলে আপনি রীতিমত চমকে উঠবেন! জেলাটির নাম ‘বাংলাদেশ’। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই বরং গর্ববোধ করায় শ্রেয়।
আচ্ছা আপনি কি কখনো ভেবেছেন? নিজ দেশের নাম, অন্য কোনো দেশের জেলার নাম হিসাবে জানবেন! হয়তো বা না! তবে এর অনুভূতি টায় আলাদা তাই না । তো যাইহোক, প্রিয় পাঠক এই নিবন্ধনের মাধ্যমে আমরা জানতে চলেছি আর্মেনিয়ার একটি জনপ্রিয় জেলা বাংলাদেশ সম্পর্কে-
বাংলাদেশ নামের এই জেলার অবস্থান এশিয়ার পশ্চিমের দেশ আর্মেনিয়ায়। কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের অন্তরবর্তী অঞ্চলে অবস্থিত এই দেশটির মোট আয়তন ২৯ হাজার ৭৪৩ বর্গ কি.মি.। দেশটির রাজধানী ইয়েরেভান। সেখানকার একটি জনবহুল ও জনপ্রিয় জেলা হলো বাংলাদেশ। জেলাটির অফিসিয়াল নাম ‘মালাতিয়া সেবাস্তিয়া’ হলেও সেখানকার স্থানীয়রা নিজেদেরকে বাংলাদেশ জেলার বাসিন্দা হিসেবেই পরিচয় দিয়ে থাকেন। তবে সেখানকার কোনো বিলবোর্ডে ইংরেজি অক্ষরে লেখা বাংলাদেশ কোথাও চোখে পড়বে না কারো। কারন সবকিছুই লেখা আর্মেনীয় ভাষায়।
আর্মেনীয়ার বাংলাদেশ নামক ঐ জেলার আয়তন পাঁচ হাজার ১০০ বর্গ কি.মি. এবং সেখানকার জনসংখ্যা প্রায় দেড় লাখ। এদের ৯৯ শতাংশই আর্মেনিয়ান। সেখানকার অধিবাসীরা আর্মেনীয় হলেও তারা বাংলাদেশি নামেই পরিচিত। ইয়েরেভানের অন্যান্য অঞ্চল থেকে তুলনামূলক অনুন্নত এই বাংলাদেশেও রয়েছে সবুজের ছোঁয়া। এই বাংলাদেশে গরমের সময় আবহাওয়া হয় প্রচণ্ড তপ্ত আবার শীতের সময় হাড় কাঁপানো শীত থাকে। নভেম্বর থেকে মার্চ অব্দি সেখানকার আবহাওয়ার পারদ নেমে যায় হিমাঙ্কের নিচে।
ইতিহাস ঘাটলে জানা যায়, বাংলাদেশের সঙ্গে আর্মেনিয়ার সম্পর্ক বেশ পুরনো। অষ্টাদশ শতকে আর্মেনিয়ানরা ব্যবসা-বাণিজ্যের লক্ষ্যে ঢাকায় আসতে থাকে। সেসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির লবণের উৎপাদন ও বিতরণের দায়িত্ব পাওয়া ঠিকাদারদের অধিকাংশই ছিলেন আর্মেনিয়ান। সেইসঙ্গে পোশাকশিল্পেও ছিল তাদের সুনিপুণ দক্ষতা। তারা যেখানে বসতি গেড়েছিলেন সেখানকার নাম হয়ে যায় আর্মানিটোলা। যা পুরান ঢাকায় এখনো ও বিদ্যমান। আর্মানিটোলাতে রয়েছে আর্মেনিয়ানদের স্থাপিত চমৎকার একটি গির্জা ।
জানা যায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর আর্মেনিয়ার ইয়েরেভানের এই জায়গাটি বাংলাদেশ নামে পরিচিতি পায়। এর পেছনে রয়েছে অন্যরকম এক প্রতিবাদ। আর্মেনিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পাকিস্থান নারাজ ছিল। এরই প্রতিবাদে আর্মেনিয়ার একটি জেলার নাম রাখা হয় বাংলাদেশ। সেইসঙ্গে বাংলাদেশের স্বাধীনতার প্রতি সম্মান জানাতে তারা এই নামকরণ করে বলেও অনেক ইতিহাসবিদদের মত।
প্রিয় পাঠক, অবাক করা অথবা অজানা ভিন্ন ভিন্ন তথ্য জানতে যুক্ত হতে পারেন “ভিন্ন জনপদ” এর ইউটিউব অথবা ফেসবুক পেজের সাথে।।

0 Comments