ব্রিটিশ কলম্বিয়া PNP প্রোগ্রামের মাধ্যমে মূলত দক্ষ কর্মী, স্নাতক এবং স্বাস্থ্যসেবা খ্যাতে পেশাদারদের জন্য যারা কিনা কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে অভিবাসন করতে ইচ্ছুক।
ব্রিটিশ কলম্বিয়া কানাডার পশ্চিমতম প্রদেশ এবং দেশেটির তৃতীয় বৃহত্তম শহর ভ্যাঙ্কুভার ও কানাডার এই ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে অবস্থিত। আর এই প্রদেশের অর্থনীতি মূলত এখানকার শক্তিশালী প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল।
আপনি যদি কানাডার ব্রিটিশ কলাম্বিয়াতে অভিবাসন করতে চান, তাহলে ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের আন্ডারে তিনটি ভিন্ন ক্যাটারগরির মাধ্যমে বর্তমানে অর্থাৎ ২০২৩ সালে খুব সহজেই আসতে পারবেন।
আর সে তিনটি ভিন্ন ক্যাটাগরি হলো :
1/ Skills Immigration Stream
2/ Express Entry British Columbia Stream
3/ Entrepreneur Immigration Stream.
Skills Immigration Stream:
স্কিল ইমিগ্রেশন স্ট্রীমটির আবার রয়েছে অনেকগুলি বিভাগ এই যেমন দক্ষ কর্মী, স্বাস্থ্যসেবা খ্যাতে পেশাদার ব্যাক্তি, আন্তর্জাতিক স্নাতক, স্নাতকোত্তর এবং আধা-দক্ষ কর্মী ইত্যাদি।
ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে দক্ষ কর্মী হিসাবে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে আসতে দক্ষ কর্মী শ্রেণীর ভিসা পেতে অভিবাসন প্রত্যাশী ব্যাক্তি কে অবশ্যই ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের নিয়োগকর্তা হতে একটি যোগ্য চাকরির অফার পেতে হবে।
তো এখন কথা হলো আপনি কিভাবে সেখান থেকে চাকুরীর অফার পাবেন?? জব অফার পেতে আপনার অবশ্যই কানাডা জব ব্যাংক বা কানাডা অন্যান জব সাইট গুলো তে জব এ্যাপলাই এর মাধ্যমে জব অফার পেতে হবে। পাঠ্যক বন্ধু কি ভাবে আপনি কানাডার বিভিন্ন প্রভেন্সিয়ালের জন্য জব আবেদন করতে পারেন, সে ব্যাপারে একটি সম্পূর্ণ ভিডিও রয়েছে চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন অথবা আমার অপর আর একটি নিবন্ধন "কানাডা জব আবেদন" পড়তে পারেন।
এবার আসুন কথা বলা যাক, স্কিল ইমিগ্রেশন স্ট্রীমের হেলথ কেয়ার প্রফেশনাল ক্যাটাগরি ক্যারইটেরিয়া সম্পর্কে: এই ক্যাটাগরিটি সেই সকল ব্যক্তিদের জন্য যাদের কিনা অভিজ্ঞতা আছে চিকিত্সক শাস্ত্রে উপর। তবে শুধু যে ডিগ্রিধারি ডাক্তারদের জন্য তা কিন্তু না এটি হতে পারে অভিজ্ঞ নার্স বা অ্যালাইড হেলথ অথবা আরো এমনি 11টি বিভিন্ন ক্যাটাগরির যোগ্যতা সম্পন্ন স্বাস্থ্য সেবা খ্যাত। তবে এই হেলথ প্রফেশনালের জন্যও ভিসা পেতে প্রয়োজন কানাডার নির্দিষ্ট প্রভেন্সিয়াল হতে একটি জব অফার।
একই ভাবে আন্তর্জাতিক স্নাতক বিভাগের জন্য গত তিন বছরে একটি যোগ্য কানাডিয়ান বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে স্নাতক পাশ হতে হবে এবং একই সাথে বিসি অর্থাৎ ব্রিটিশ কলাম্বিয়ার নিয়োগকর্তার কাছ থেকে চাকরির অফার পেতে হবে।
তবে আন্তর্জাতিক পোস্ট গ্র্যাজুয়েট বিভাগর এর জন্য, যারা কিনা ব্রিটিশ কলাম্বিয়ার একটি যোগ্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা ডক্টরেট প্রোগ্রাম সম্পন্ন করেছেন, তাদের ক্ষেত্রে কোনো ধরণের জব অফারের প্রয়োজন পড়ে না।
পাঠ্যক বন্ধু, স্কিল ইমিগ্রেশন স্ট্রীমের মাধ্যমে ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে আসতে আমাদের জন্য অর্থাৎ ইন্ডিয়া ও বাংলাদেশিদের জন্য সব থেকে মানানসই ক্যাটাগরি হল এন্ট্রি-লেভেল এবং আধা-দক্ষ কর্মী ভিসা। এই বিভাগে যারা কিনা আধা-দক্ষ কর্মী বা একেবারেই কোন অভিজ্ঞতা নেই তারা ও একটি ভিসার জন্য আবেদন করতে পারেন।
আর ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশ মূলত পর্যটন খ্যাত, ফুড প্রসেসিং, hospitality এবং লং রোডের ট্রাক ড্রাইভারদের বেশি নিয়োগ করে থাকে। তো এই ভিসার জন্য আবেদন করার আগে আপনাকে অবশ্যয় একটি জব অফার পেতে হবে।
আপনি যদি কখন লক্ষ করে থাকে তাহলে নিশ্চয় জেনে থাকবেন যে ক্যানাডা জব ব্যাংক সহ অন্যান জব সাইট গুলোতে নিয়মিত এধরনের এন্ট্রি লেভেলের কর্মী নিতে জব পোস্ট করে থাকে। এরকমি একটি জবের নিয়োগ পেতে ভিজিট করুন এই লিংকে।
Express Entry British Columbia Stream:
এক্সপ্রেস এন্ট্রি বিসি ফেডারেল সরকারের এক্সপ্রেস এন্ট্রি ইমিগ্রেশন সিস্টেমের মতোই, যা স্থায়ী বাসিন্দার আবেদনগুলি পরিচালনা করে। অনেক PNP স্ট্রীমও এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম ব্যবহার করে এবং এগুলোকে "বর্ধিত স্ট্রীম" বলা হয়।
এক্সপ্রেস এন্ট্রি অভিবাসন প্রার্থীদের তাদের বয়স, শিক্ষা, কাজের অভিজ্ঞতা এবং ভাষার ক্ষমতার মতো একাধিক কারণের উপর ভিত্তি করে ব্যাপক র্যাঙ্কিং সিস্টেম (CRS) এর উপর ভিত্তি করে একটি স্কোর দেয়। সর্বোচ্চ স্কোর সহ প্রার্থীদের স্থায়ী বসবাসের জন্য আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হয়। এক্সপ্রেস এন্ট্রি প্রার্থীরা যারা BC থেকে প্রাদেশিক মনোনয়ন পান তাদের একটি অতিরিক্ত 600 CRS পয়েন্ট দেওয়া হয়, মূলত পরবর্তী এক্সপ্রেস এন্ট্রি ড্রতে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করার আমন্ত্রণ নিশ্চিত করে।
এক্সপ্রেস এন্ট্রি ব্রিটিশ কলাম্বিয়ার মাধ্যমে নিম্নলিখিত দক্ষতা ইমিগ্রেশন বিভাগগুলি প্রক্রিয়া করে থাকে:
* দক্ষ কর্মী শ্রেণী
* হেলথ কেয়ার প্রফেশনাল ক্যাটাগরি
* আন্তর্জাতিক স্নাতক বিভাগ
* আন্তর্জাতিক পোস্ট-গ্রাজুয়েট বিভাগ
Entrepreneur Immigration Stream:
একজন উদ্যোক্তা হিসেবে, আপনি তিনটি বিকল্পের মাধ্যমে ব্রিটিশ কলাম্বিয়ায় অভিবাসন করতে পারেন:
উদ্যোক্তা ইমিগ্রেশন - বেস ক্যাটাগরি: এই বিভাগটি সিনিয়র ম্যানেজার বা ব্যবসার মালিকদের জন্য যারা ব্রিটিশ কলাম্বিয়াতে একটি প্রস্তাবিত ব্যবসায় বিনিয়োগ করার পরিকল্পনা করছেন।
উদ্যোক্তা অভিবাসন - আঞ্চলিক পাইলট: এই বিভাগটি আন্তর্জাতিক উদ্যোক্তাদের জন্য যারা ব্রিটিশ কলাম্বিয়ার একটি ছোট সম্প্রদায়ে একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠা করতে চান৷
কৌশলগত প্রকল্প বিভাগ: এই বিভাগটি বিদেশী-নিয়ন্ত্রিত সংস্থাগুলিকে ব্রিটিশ কলাম্বিয়াতে একটি অপারেশন স্থাপনের অনুমতি দেয়। প্রদেশে স্থায়ীভাবে বসবাসের জন্য পাঁচজন পর্যন্ত মূল ব্যবস্থাপক, পেশাদার বা প্রযুক্তিগত কর্মী সদস্য মনোনীত হতে পারেন।
প্রিয় পাঠ্যক বন্ধু, আপনার নির্দিষ্ট যোগ্যতা বা পরিস্থিতির উপর ভিত্তি করে আপনার নিজের জন্য নিজেকেই সঠিক স্ট্রিমটি বেছে নেওয়া উচিৎ। এছাড়াও আপনি চাইলে একজন অভিজ্ঞ ইমিগ্রেশন ল'ইয়েরের সাথে পরামর্শ করতে পারেন সঠিক স্ট্রীমটি বেছে নিতে।
বিঃদ্রঃ: এই নিবন্ধন লেখক বা এই ব্লগ ওনার কোন ভাবেই কোন ইমিগ্রেশন অর্থাৎ ভিসা প্রসেসিং এর সাথে জড়িত নই।। শুধুমাত্র সঠিক তথ্য উপস্থাপন-ই এই সাইটের মূল লক্ষ। ধন্যবাদ।


0 Comments