Header Ads Widget

Responsive Advertisement

অস্ট্রেলিয়া হতে জব অফার

-অস্ট্রেলিয়াতে আসতে জব অফার লেটার পাওয়ার ২০২৩ সালের সেরা তিনটি ট্রিক্স!!

এটি কোন গোপন বিষয় নয় যে, কোন দেশের ভিসার জন্য আবেদন করতে সর্বপ্রথম সে দেশের একটি জব বা কাজ প্রয়োজন। জব ছাড়া যে আপনি যেতে পারবেন না ঠিক তা নয়,জব ছাড়াও যেতে পারবেন তবে সেটি এই ভিডিওর টফিক নয়। আর যদি কোন দেশে প্রবেশের পর আর্ন করতে হয় তাহলে একটি জব অফার সহ সে দেশে প্রবেশ করা ভালো! না হলে পরবর্তীতে জবের জন্য  জঠিল সমস্যার সম্মুখীন হতে পারেন। আর সেটি যদি হয় অস্ট্রেলিয়ার মত দেশ তা হলে তো কথায় নাই। 


তো যাইহোক, প্রিয় পাঠক, এই নিবন্ধনের মাধ্যমে আমরা জেনে নিবো নিজ দেশে থাকা অবস্থায় অস্ট্রেলিয়ায় হতে জব পাওয়ার সেরা 3টি উপায় সম্পর্কে।  


অস্ট্রেলিয়ায় মাইগ্রেট করার পর সফলভাবে কাজের জন্য আপনাকে যে তিনটি ধাপ অব্শ্যই অনুসরণ করতে হবে তার মধ্যে অন্যতম হলোঃ


দক্ষতা পরীক্ষাকরণ বা Skills Assessment:


অস্ট্রেলিয়াতে যাওয়ার আগে চাকরির জন্য আবেদন করতে বা নিয়োগকর্তার সাথে যোগাযোগের আগে আপনার নিজের যোগ্যতা যাচাই করা অপরিহার্য। অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন প্রবিধান অনুযায়ী আপনার যোগ্যতা গুলি দ্বারা দেশটির কোন লেভের জব আপনি পেতে পারেন বা আপনি কোন জব গুলোতে আবেদন করার যোগ্যতা রাখনে তা সম্পর্কে একটি স্পষ্ট ধারনা থাকতে হবে।তাছাড়া আপনার এটা মনে রাখতে হবে অস্ট্রেলিয়াতে জব পাওয়ার ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা একটি গুরুত্বপূর্ন ভূমিকা রাখে।


কারণ আপনি যদি একজন যোগ্যতা সম্পন্ন দক্ষ ব্যক্তি হন আর অস্ট্রেলিয়াতে জবের জন্য আবেদন  করেন, তার মানে আপনি অস্ট্রেলিয়াতে মাইগ্রেট করার জন্য প্রতিশ্রুতি বদ্ধ এটি প্রমাণ করে। যার ফলে একজন যোগ্যতা সম্পন্ন দক্ষ ব্যক্তির ভিসা প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় সময়ও কম লাগে।




অস্ট্রেলিয়ায় মাইগ্রেট করার জন্য, অস্ট্রেলিয়ার ভিসা আবেদন করার আগে, আপনাকে যে তিনটি ধাপ অব্শ্যই অনুসরণ করতে হবে তার মধ্যে ২য় টি  হলোঃ


ভাষা পরীক্ষা বা English tests: 


ইটা স্বাভাবিক ব্যাপার যে, আপনি একজন শিক্ষিত ব্যক্তি এবং আপনার ইংরেজি ভাষাতে বেশ ভালো দক্ষ্যতা রয়েছে। তারপরও আপনাকে English test বা ILTES দিতেই হবে। তবে অস্ট্রেলিয়ায় মাইগ্রেন্টদের জন্য একটি সুবিধজনক ব্যাপার হলো অস্ট্রেলিয়া সব ধরণের English test গ্রহণ করে কিন্তু সেটি অবশ্যই নির্ভর করে আপনার এডুকেশনাল কলিফিকেশন ও কাঙ্ক্ষিত পেশার উপর। 


এছাড়াও অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বসবাস করতে হলে অবশ্যায় আপনার English test বা ILTES দিতেই হয়। আর তাই অস্ট্রেলিয়ায় মাইগ্রেট করার আগেই যদি আপনার এটি করা থাকে তাহলে অস্ট্রেলিয়াতে প্রবেশ করা অনেক সহজ হয়ে যায়। English test এর সাথে যদি আপনার পারফেট এডুকেশনাল কলিফিকেশন থাকে তাহলে কোন কাজের অভিজ্ঞতা ছাড়ায় আপনি অস্ট্রেলিয়াতে আসার জন্য পছন্দসই জব আবেদন করতে পারবেন। আর হ্যা অস্ট্রেলিয়াতে আসার জন্য কিভাবে নিজেই জব আবেদন করতে পারবেন তার একটি সম্পূর্ণ গাইড নিবন্ধন সাইটে রয়েছে! আপনি যদি অস্ট্রেলিয়াতে মাইগ্রেট ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই নিবন্ধন টি পড়ে নিবেন।


যাইহোক, অস্ট্রেলিয়াতে আসার জন্য, অস্ট্রেলিয়ার ভিসা আবেদন করার আগে, আপনাকে যে তিনটি ধাপ অব্শ্যই অনুসরণ করতে হবে তার মধ্যে ৩য় টি  হলোঃ


ভিসার ধরন চূড়ান্তকরন বা Type of visa.


অস্ট্রেলিয়ার ভিসার ধরন সম্পর্কে আপনি যদি আগে থেকেই একটি  ধারণা নিতে পারেন  এবং আপনার সম্ভাব্য নিয়োগকর্তাকে আগে থেকেই বলতে পারেন কিধরনের ভিসা হলে আপনার জন্য অস্ট্রেলিয়াতে আসা সহজ হতে পারে তাহলে আপনি ও  আপনার সম্ভাব্য নিয়োগকর্তা উভয়-ই উপকৃত হবেন।  


অস্ট্রেলিয়ার অনেক গুলো ভিসার মধ্যে সাধারণ ও অতি পরিচিত একটি ভিসা হলো 482 সাবক্লাস ভিসা বা temporary work permit ভিসা। এই temporary work permit ভিসা পেতে আপনাকে অবশ্যই অস্ট্রেলিয়ান কোম্পানি হতে একটি জব অফার লেটার থাকতে হবে এবং একই সাথে আপনার সকল যোগ্যাতা ও দক্ষতার প্রামাণাদি দিতে হয়। 


এছাড়াও  অস্ট্রেলিয়াতে সরাসরি স্থায়ী ভাবে বসবাসের জন্য আসতে দারুন একটি ভিসা হলো 186 সাবক্লাস ভিসা। তবে এই ভিসা পেতে অব্শ্যই আপনার নিকট আত্মীয় বা পরিচিত জন হতে স্পন্সরশিপ প্রয়োজন হয়। এছাড়াও অনেক ক্ষেত্রে এ স্পন্সরশিপ এর পাশাপাশি আপনি অস্ট্রেলিয়াতে আসার পর অস্ট্রেলিয়ার কোম্পানিতে একটি চাকরির অফার আছে তা দেখতে হয়। অর্থাৎ অস্ট্রেলিয়ার কোম্পানি হতে একটি মনোনয়নপত্র বা প্ৰশংসাপত্রে প্রয়োজন হয়। 


তবে প্রিয় পাঠক আপনি যদি মনে করেন 482 সাবক্লাস ভিসা বা temporary work permit ভিসা ও186 সাবক্লাস ভিসা ছাড়া অন্য ভিসা নিয়ে অস্ট্রেলিয়াতে আসবেন, তাহলে সে ক্ষেত্রে আপনার Skilled Migration ভিসাটি হতে পারে অন্যতম একটি ভিসা।


অস্ট্রেলিয়ার জন্য Skilled Migration ভিসাটি, আপনার সকল যোগ্যতার উপর নির্ভর করে একটি পয়েন্টের ভিত্তিতে করে ইস্যু করে থাকে।


যায়হোক,প্রিয় পাঠক! আশা করছি এই নিবন্ধন টি অস্ট্রেলিয়াতে আসার জন্য আপনাকে দারুন ভাবে উপকৃত করবে। এছাড়াও নিয়মিত ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন তথ্য যুক্ত থাকুন আমাদের YouTube অথবা Facebook পেজের সাথে!!


Post a Comment

0 Comments