এ বছর ১ লক্ষ ৭০ হাজার অবৈধের বৈধতা দিবে পর্তুগাল😒
গত বছর গুলোর ধারাবাহিকতায় অবৈধ অভিবাসীদের এ বছরও পর্তুগাল দিচ্ছে বৈধতা । পর্তুগাল ইমিগ্রেশন অ্যান্ড বর্ডার সার্ভিস SEF এর তথ্যনুযায়ী ২০২৩ সালে ১ লক্ষ ৭০ হাজার ইউরোপীয় ইউনিয়নের বাহিরের নাগরিকদের বৈধতা দিবে ইউরোপের এই দেশটি ৷
পর্তুগালের অভ্যন্তরীণ প্রশাসন মন্ত্রী বলেন, ফরেনার্স অ্যান্ড বর্ডার সার্ভিস (SEF) ইউরোপীয় এবং পর্তুগিজ-ভাষী এলাকার বাইরের দেশগুলি থেকে বিগত সালে স্থগিত থাকা আবেদন সহ এ বছর প্রায় ১ লক্ষ ৭০ হাজার অভিবাসীকে বৈধতা দিবে।
তিনি আরো বলেন, এর আগে গত মার্চ মাসে কমিউনিটি অফ পর্তুগিজ স্পিকিং কান্ট্রিজ বা CPLP-এর হাজার হাজার নাগরিকদের স্থগিত থাকা আবেদন স্বয়ংক্রিয়ভাবে বসবাসের অনুমতি দেওয়ার জন্য একটি পোর্টাল তৈরি করার পরে, এখন নতুন করে বৈধতা পেতে আবেদনকারীদের, আবেদন বিবেচনায় নিতে আমরা প্রস্তুত। বিশেষ করে ভারত, পাকিস্তান, নেপাল এবং বাংলাদেশ থেকে আসা অবৈধ নাগরিকদের আবেদন।
প্রশাসন মন্ত্রী এ সময় জানান, পর্তুগালে অবৈধ নাগরিকদের একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসাবে, দেশটি এজেন্সি ফর ইন্টিগ্রেশন, বা মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম প্রতিষ্টা করবে, যা বিদেশী নাগরিকদের প্রশাসনিক সেবা নিশ্চিত করবে।
অপরদিকে, পর্তুগাল ইমিগ্রেশন অ্যান্ড বর্ডার সার্ভিস এর তথ্য অনুযায়ী ২০২৩ সালের জুন পর্যন্ত নিয়মিতকরণের আওতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে আছেন ভারতীয়রা। জুনের শেষ পর্যন্ত দেশটির মোট দুই হাজার ৯৩৫ জন নাগরিক চলতি বছর বৈধতা পেয়েছেন। যেখানে ২০২২ সালে দেশটিতে বসবাসকারী বৈধ ভারতীয় অভিবাসীর সংখ্যা ছিল ৩৫ হাজার ৪১৬ জন।
অন্যদিকে SEF এর ঐ তালিকার শীর্ষ দ্বিতীয়তে অবস্থান করছে বাংলাদেশ। যদিও গত বছর দ্বিতীয় শীর্ষ অবস্থানে ছিলো নেপালের নাগরিকেরা তবে এবারের চিত্র এখন পর্যন্ত কিছুটা ভিন্ন। চলতি বছরের জুন পর্যন্ত দুই হাজার ৪০৫ জন অনিয়মিত বাংলাদেশি পর্তুগালে পেয়েছেন বৈধতার সুযোগ। উল্লেখিত যে, গত বছর পর্যন্ত দেশটিতে বাংলাদেশি নাগরিকদের, বৈধ রেসিডেন্স পারমিট নিয়ে বসবাসকারী সংখ্যা ছিল ১৬ হাজার ৪৬৮ জন।
তবে তালিকার তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণ এশিয়ার দেশ নেপালের দুই হাজার ২৬ জন অভিবাসী নাগরিক চলতি বছর নিয়মিতকরণের আওতায় বৈধ হয়েছেন। যেখানে ২০২২ সালে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের পরিসংখ্যানে ভারতের পরেই ছিল নেপালের অবস্থান এবং গত বছর পর্তুগালে বৈধভাবে বসবাসকারী নেপালিয়ানদের মোট সংখ্যা ছিলো ২৩ হাজার ৮৩৯ জন। পরিসংখ্য অনুযায়ী দেশটির অভিবাসীরা ইউরোপের অন্য দেশগুলোতে সংখ্যায় কম হলেও পর্তুগালে তারা পাকিস্তান ও শ্রীলংকার নাগরিকদের থেকে এগিয়ে থাকেন প্রতিবারই।
চলতি বছর এক হাজার ৪৪৫ জন অভিবাসী নিয়ে চতুর্থ অবস্থানে আছে পাকিস্তানের অভিবাসীরা। ২০২২ সালে মোট ১০ হাজার ৮২৮ জন পাকিস্তানি বৈধ হিসেবে পর্তুগালে অবস্থান করছিলেন।
অপরদিকে সবশেষ, চলতি বছর ১৪ জন শ্রীলঙ্কার নাগরিক নিয়মিত হয়েছেন। গত বছর দেশটিতে মোট ১২৯ জন নিয়মিত শ্রীলঙ্কান অভিবাসী বসবাস করছিলেন।
উল্লেখিত যে, পর্তুগালের অভিবাসন আইন অনুযায়ী দীর্ঘ কাজের সূত্রে, দেশটিতে অবস্থানরত অনিয়মিতরা বৈধতা পেতে আবেদনের সুযোগ পান। তবে ২০২০ ও ২০২১ সালে সব শর্ত মেনে আবেদন করা ব্যক্তিদের বড় একটি অংশ প্রশাসনিক জটিলতা ও কোভিড ১৯ এর কারণে বৈধতার অপেক্ষায়। যা এ বছর নিরসনের ঘোষণা দিয়েছেন দেশটির অভ্যন্তরীণ প্রশাসন মন্ত্রী।

0 Comments