Header Ads Widget

Responsive Advertisement

সুখবর দিলো ইতালি রোম দূতাবাস

 ইতালিতে চালু হচ্ছে ই-পাসপোর্ট

ইতালিতে রোম বাংলাদেশ দূতাবাসে চালু হতে যাচ্ছে ই-পাসপোর্ট সেবা, ভোগান্তি কমবে

হাজার হাজার বৈধ-অবৈধ প্রবাসী বাংলাদেশির। 


Italy Rome Embassy gave good news


স্বপ্নের মহাদেশ ইউরোপে বসবাস করছেন বহু বৈধ-অবৈধ প্রবাসী বাংলাদেশি। যার মধ্যে

ইউরোপের ইংল্যান্ডের পর, সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন  ইতালিতে।

পরিসংখ্যন অনুযায়ী দেশটিতে বর্তমানে ২ লাখ ২০ হাজারেরও বেশি বাংলাদেশি প্রবাসীর বসবাস।


অন্যদিকে, যদিও ইতালিতে হাজারও ই-পাসপোর্ট বহনকারীর প্রবাসী রয়েছেন।  তবে

ইউরোপের অনেক দেশে ই-পাসপোর্ট সেবা চালু থাকলেও ইতালিতে এখন পর্যন্ত চালু নেই

সেই সেবা। 



অপরদিকে, ইউরোপে প্রবেশ করার পর সহজে বৈধতা পেতে, ইতালিকে টার্গেট করে

অনেকেই বিভিন্ন মাধ্যমে, অনেক চড়ায়-উৎরায় পেরিয়ে ইতালিতে এসে ভীড় করেন।

যার মধ্যে বেশির ভাগ,  ই-পাসপোর্ট নবায়ন, হারিয়ে ফেলা অথবা নষ্ট হওয়ার ফলে নতুন

পাসপোর্ট না করতে পেরে ভোগান্তিতে পড়েন।

 

তবে অবশেষে ভোগান্তি কমতে যাচ্ছে এসব বৈধ-অবৈধ প্রবাসী অভিবাসিদের, গত ৩ জুলাই,

ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ইতালি,

সার্বিয়া ও মন্টেনেগ্রো প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের জন্য অত্যন্ত আনন্দের সাথে

জানানো যাচ্ছে যে, ইতালির রোমস্থ দূতাবাস ও মিলানস্থ কনস্যুলেটে আগামী সেপ্টেম্বর

২০২৩ থেকে ই-পাসপোর্ট সেবা চালু  হবে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রবাসী বান্ধব সরকার প্রবাসী

বাংলাদেশিদের দোরগোড়ায় সকল নাগরিক সেবা পৌঁছে দেয়ার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। ২০৪১

সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে 'সবার জন্য ই-পাসপোর্ট' একটি গুরুত্বপূর্ণ

ধাপ।


সরকার ইতালিতে এই বহুল প্রত্যাশিত ই-সেবা চালুর বিষয়ে রোমস্থ দূতাবাস, স্বরাষ্ট্র

মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সরকার নিয়মিতভাবে

যোগাযোগ রক্ষা করে আসছে। যার ফলশ্রুতিতে আগামী সেপ্টেম্বর ২০২৩ এ ইতালিতে

ই-পাসপোর্ট সেবা চালু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। 


Italy, Rome Bangladeshi Embassy


অবশ্য এর আগে বহুবার, বিভিন্ন মিডিয়ায় এসব সমস্যা তুলে ধরে ‘ইতালিতে ই-পাসপোর্ট

জটিলতায় থাকা হাজারও প্রবাসী বাংলাদেশির’কথা তুলে ধরা হয়। প্রতিবেদন গুলির মাধ্যমে

ই-পাসপোর্ট সমস্যায় ভোগান্তিতে থাকা ইতালি প্রবাসীরা প্রধানমন্ত্রীর সহযোগিতাও কামনা

করে সে সময়।


উল্লেখিত যে, দূতাবাসে ই-পাসপোর্ট সেবা চালুর সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ হওয়া মাত্রই তা

দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Post a Comment

0 Comments