সৌরজগতে মানুষের বা প্রানিদের বাসযোগ্য একমাত্র গ্রহ হল পৃথিবী!
পাহাড়, পর্বত, আগ্নেয়গিরি, বন, সাগরসহ আরও কতকিছু যে আছে এই পৃথিবীতে, তার ৯৫ ভাগই আমাদের রয়ে যায় অজানা। তো যায়হোক, ৫১ কোটি বর্গকিলোমিটার আয়তনের এই পৃথিবীর অবাক করার মত মজার কিছু তথ্য জানবো এই নিবন্ধনের মাধ্যমে। আর হ্যাঁ পৃথিবীর, পৃথিবীর প্রতিটি দেশ ও জাতি সম্পর্কে অজানা, মজার ও অবাক করার মত তথ্য পেতে "ভিন্ন জনপদ" এর ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক পেজেটি ফলো করে আজই যুক্ত হয়ে যান পৃথিবীকে জানার নতুন এক অধ্যায়ের সাথে।
বন্ধুরা প্রাকৃতিক গ্যাসের কোনো গন্ধ থাকে না। তবে প্রাকৃতিক গ্যাস উৎপাদনের পর, এর সাথে বিভিন্ন ধরনের গন্ধ যোগ করা হয়, যাতে করে পরবর্তীতে সহজেই, কি গ্যাস তা শনাক্ত করা যায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের ছোট বড় প্রায় 100 টি দ্বীপপুঞ্জের প্রধান আটটি দ্বীপ নিয়ে গঠিত হাওয়াই দ্বীপপুঞ্জের ব্যাপারে আমরা কমবেশি অনেকেই জানি। তবে হয়তো এটা জানিনা হাওয়াই দ্বীপটি ধীরে ধীরে জাপানের দিকে সরে যাচ্ছে।
এই জাপান অভিমুখী যাত্রায় হাওয়াইয়ের গতি হলো বছরে ১০ সেন্টিমিটার! এর কারণ হলো মাটির নিচে অবস্থিত টেকটোনিক প্লেটের অবস্থান। পাঠ্যক বন্ধু, আপনি নিশ্চয় জানেন এই হাওয়াই দ্বীপপুঞ্জই কিন্তু পৃথিবীর সব থেকে বড় আগুনের লাভা অর্থাৎ আগ্নেয়গিরির অবস্থান।
যেহেতু আগ্নেয়গিরি কথা চলেই আসলো তাহলে আরও একটি অবাক তথ্য আপনাদের জানিয়ে দিই আর সেটি হল, ভূমিপৃষ্টের নিচে অত্যন্ত উত্তপ্ত তরল অবস্থায় থাকা এক ধরনের শিলা হলো ‘ম্যাগমা’।যা অগ্নুৎপাতের ফলে বাইরে চলে এলে এর নাম হয় লাভা।
পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা সেটা জানেন না এমন কেউ হয়তো নেই একই সাথে এর অবস্থান আফ্রিকা মহাদেশে সেটি ও নিশ্চয় জানেন। তবে আকৃতিতে যে সাহারা মরুভূমি টি আফ্রিকা মহাদেশের তিনভাগের একভাগ, এটা হয়তো এই নিবন্ধন পড়ার আগে আপনি জানতে নাহ।
পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট পর্বতের উচ্চতা আট হাজার ৮৪৮ মিটার বা ২৯ হাজার ২৯ ফিট।
পৃথিবীর দীর্ঘতম নীল নদের দৈর্ঘ্য ৬ হাজার ৬৯৬ কিলোমিটার। সাগরের পানি মাত্রই লবণাক্ত এটা স্বাভাবিক, তবে আপনি জানেন কি সবচেয়ে লবণাক্ত হলো আটলান্টিক মহাসাগরের পানি।
যায়হোক, সাগরে যখন কোনো ভূমিকম্পের সৃষ্টি হয় তখন তা থেকে সুনামির উৎপত্তি ঘটে, যা সমুদ্রতীরবর্তী অঞ্চলে আঘাত হানলে ঘটে ব্যাপক প্রাণহানি।
তাছাড়াও কিন্তু, পৃথিবীতে প্রতিনিয়তই হচ্ছে ভূমিকম্প। যার বেশিরভাগ ভূমিকম্পের তীব্যতা এতটাই কম যে মানুষ তা বুঝতেই পারে না।
বিশ্বের সবথেকে ভীতিকর স্থান বলে পরিচিত বারমুডা ট্রায়াঙ্গেল। তবে এটি কিন্তু পৃথিবীর ব্যস্ততম সাগরপথের একটি।
যদিও পৃথিবী পুরোপুরি গোলাকার নয়, তবুও আমরা একে গোলাকার হিসাবেই জানি!পৃথিবী উত্তর ও দক্ষিণ দিক কিছুটা চাপা।
আর হ্যাঁ আপনি আমি যেই পৃথিবীর বর্তমান বাসিন্দা, গবেষকদের মতে সেই পৃথিবীর বয়স নিহাত সাড়ে ৪০০ কোটি বছরের কম নয়।
যেখানে পৃথিবীর দীর্ঘতম খাত গ্রান্ড ক্যানিয়নের একদম নিচের নূড়িগুলোর বয়সও প্রায় ২০০ কোটি বছর।
সবথেকে শক্ত ও সুন্দর আকৃতির পাথর সৃষ্টি হয় ভূপৃষ্টের মধ্যে থাকা অবস্থায় প্রচণ্ড চাপ ও তাপে।
ক্রান্তীয় অঞ্চলের সবচেয়ে বড় বন হলো আমাজান। যা একটি দেশ হলে, সেটি হতো বিশ্বের নবম বৃহত্তম দেশ।যদিও নয়টি দেশের সীমানাজুড়ে এই আমাজান মহাবনের অবস্থান। এই বনের আয়তন ৫৫ লাখ বর্গমাইল।
অন্য দিকে যুক্তরাষ্ট্র ও কানাডা এই দুই দেশের সীমান্তের মধ্যে অবস্থিত পৃথিবীর সবচেয়ে দীর্ঘ প্রাকৃতিক ঝরনা নায়াগ্রা ফলস এর অবস্থান।







0 Comments